Views Bangladesh Logo

আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

আজ সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম যশোর সফর। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও জেলা সদরে এক জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানযোগে তিনি যশোর পৌঁছাবেন।

সফরসূচি অনুযায়ী শুরুতেই শার্শা উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ঐতিহাসিক ‘উলশী খাল’ খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আয়োজিত এক সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি।

শার্শা থেকে ফিরে দুপুরে যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সফরের সর্বশেষ ও অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে শহরজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী।

এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ