Views Bangladesh Logo

দুই দিনের সফরে শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

টানা চতুর্থবার সরকার গঠনের পর সরকার প্রধান হয়ে রাষ্ট্রীয় সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন তিনি। পঞ্চমবার সরকার গঠনের পর এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর।

দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। এ সফরে তিনি তার নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তার দুই দিনের সফরের প্রথম দিন সকালে সড়ক পথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানাবেন। নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা ও তাঁর পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত থাকবেন।

সফরের প্রথম দিন বিকালে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। যোগ দেবেন মত বিনিময় সভায়। সেখানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।

ওই দিন রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রী যাপন করবেন এবং পরের দিন রবিবার বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন তিনি আবার সড়ক পথে ঢাকায় ফিরে যাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ