Views Bangladesh Logo

ওমানের সুলতানকে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

 VB  Desk

ভিবি ডেস্ক

ওমানের সুলতান হাইথাম বিন তারিককে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদী-এর সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির চিঠিটি পৌঁছে দেন।

চিঠিতে প্রধানমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। পাশাপাশি, ওমানে হামলা, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী ওমানে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য ওমান সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রয়োজনে সরকারের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং অঞ্চলে শান্তি, সংলাপ ও কূটনীতির প্রসারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এছাড়া, বাংলাদেশ ও ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এই অঞ্চলের দেশগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ ও সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে কয়েকটি উপসাগরীয় দেশ সফর করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ