Views Bangladesh Logo

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে আয়োজিত ‘কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবস কর্মসূচি’ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। শনিবার (৬ জুন) তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে (পিএমও) এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

সভায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, জনসাধারণের কাছে পর্যায়ক্রমে জলবায়ু বিষয়ক বার্তা পৌঁছে দেওয়া এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির খুঁটিনাটি ও সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ