Views Bangladesh Logo

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টার দিকে তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল সোয়া ৫টায় তারা ঢাকার উদ্দেশে রওনা দেন।

সফরের শুরুতে গত ২১ জুন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন।

চীন সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া ও চীন সফর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ