Views Bangladesh Logo

তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর বঙ্গোপসাগরঘেঁষা স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ মহড়া সরেজমিন দেখতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি দ্বীপটি পরিদর্শনে গেলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সকাল ১১টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে নামে।

সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে এই প্রথম আয়োজন করা হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এর চূড়ান্ত পর্যায়ের অনুশীলন আজ প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।

মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি আগে জানিয়েছিলেন, মহড়া দেখার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ