নির্বাচনি প্রচারণায় রংপুরে শেখ হাসিনা
নির্বাচনী প্রচারণা সভায় যোগ দিতে রংপুরের তারাগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা । তাঁর সাথে রয়েছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
এ সফরে তিনি পীরগঞ্জ, মিঠাপুকুর ও তারাগঞ্জে নির্বাচনী সভায় যোগ দেওয়ার পাশাপাশি স্বামী পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টা ৫২ মিনিটে মঞ্চে উপস্থিত হন। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতা আমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আব্দুল মতিন।
এর আগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে তারাগঞ্জে আসেন। এ সময় রংপুরবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। তাঁর সাথে কেন্দ্রীয় নেতারা রয়েছেন।
প্রধানমন্ত্রী ও পীরগঞ্জের পুত্রবধূর আগমনে গোটা জেলায় সাজ সাজ রব। উৎসবের আমেজ বিরাজ করছে দলীয় নেতা-কর্মীদের মধ্যে। নিরাপত্তা জোরদারসহ সব রকমের প্রস্তুতি নিয়েছে পুলিশ-প্রশাসন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে