Views Bangladesh Logo

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিশোধেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে দলটির ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মীদের ঢল নামে। খণ্ড খণ্ড মিছিলে সমবেত হয়ে তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ