রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সড়ক পরিবহন খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করতে মন্ত্রীকে নির্দেশ দেন।
এছাড়া শেরে বাংলা নগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ রমজানের ঈদের আগেই শেষ করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে