তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালে অন্যান্য উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন, বলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগেরও নির্দেশনা দিয়েছেন। এ জন্য দেশী ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার তাগিদ দিয়েছেন, যাতে যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শেখে এবং বিদেশে চাকরির সুযোগ পায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে