Views Bangladesh Logo

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

সারাদেশে ভারি বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের মাঠপর্যায়ের নেতাকর্মীদেরও তিনি দ্রুত দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ মোকাবিলায় সরকারপ্রধানের নেওয়া ১০টি উদ্যোগের কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শুক্রবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, 'ভারি বর্ষণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অজস্র পরিবার। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দুর্গত মানুষজনের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।'

এদিকে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের তথ্য দিয়ে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে 'চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ' শিরোনামে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

পোস্টে তিনি বলেন, 'সংকটময় এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে মানবিক ও কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি ও খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলমতের ঊর্ধ্বে উঠে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে মাঠপর্যায়ে সক্রিয় থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দুর্যোগ মোকাবিলা, ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী।'

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ