স্কুল চলাকালীন যানজট কমাতে পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে স্কুল-সময়ের তীব্র যানজট কমাতে বিকল্প ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন স্কুলের সামনে শিক্ষার্থীদের আনা-নেওয়ার সময় অতিরিক্ত ব্যক্তিগত গাড়ির কারণে সৃষ্ট যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে ১৫০ শিক্ষার্থীর জন্য প্রায় ১০০টি ব্যক্তিগত গাড়ি জমায়েত হয়, যা প্রধান সড়কে তীব্র জট সৃষ্টি করে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ায়।
এ পরিস্থিতি মোকাবিলায় সমস্যা চিহ্নিত করে আধুনিক ও কার্যকর সমাধান প্রস্তাব করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে