ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফেজের ১৯.৭০ কিলোমিটার বিমানবন্দর - ফার্মগেট অংশের ১১.৫ কিলোমিটারের উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী গাড়ি বহর টোল প্লাজায় টোল পরিশোধের করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় উত্তর প্রান্ত দিয়ে এক্সপ্রেস ওয়েতে প্রবেশ করে ।
তিনি আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে নাগরিক সমাবেশে যোগ দিতে তেজগাঁও এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে নামেন।
দীর্ঘ প্রতীক্ষিত এক্সপ্রেসওয়েটি আগামীকাল রবিবার সকাল থেকে যানবাহনের জন্য খুলে দেওয়া হবে এবং প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার গতিতে কাওলা থেকে ফার্মগেটে পৌঁছাতে একটি গাড়ির জন্য ১০ মিনিট সময় লাগবে ।
বিদেশি বিনিয়োগে সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় পরিবহন খাতে এটিই প্রথম প্রকল্প।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে