Views Bangladesh Logo

টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ জুলাই) পরে সেখানে তিনি 'এসো বঙ্গবন্ধুকে জানি' অ্যালবামের মোড়কও উন্মোচন করেন। খবর বাসস।

এর আগে তিনি ১৯১২ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে স্বাগত জানায়।

শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। জাতির পিতা সম্পর্কিত বিভিন্ন বইয়ে সজ্জিত কর্নারটিতে কিছু সময় কাটান তিনি। পরে তিনি টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ