Views Bangladesh Logo

মিউনিখ সম্মেলনে যোগ দি‌তে জার্মানির পথে প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

মিউনিখ সিকিউরিটি সম্মেলনে যোগ দি‌তে জার্মানির মিউনিখের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ সম্মেলন অংশগ্রহণের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে তাঁর প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। তাছাড়াও প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ।

১৮ ফেব্রুয়াররি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে (বিজি-২০৮) ঢাকার উদ্দেশে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় (ঢাকা সময়) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ