Views Bangladesh Logo

সিটি গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে এই বিশিষ্ট শিল্প উদ্যোক্তার মৃত্যুর সংবাদে শোকাহত প্রধানমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বজনরা জানান, রোববারও (২৪ ডিসেম্বর) তিনি সন্ধ্যা পর্যন্ত অফিস করেছেন। পরে রাতে অসুস্থবোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ফজলুর রহমান স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ