Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টা ইউনূসকে ঈদের শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রী মোদীর

 VB  Desk

ভিবি ডেস্ক

ঈদুল ফিতর উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই শুভেচ্ছাবার্তায় মোদী দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হওয়ার আশা প্রকাশ করেছেন।

আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই শুভেচ্ছাবার্তা পাঠানোর তথ্য জানানো হয়েছে।

মোদী বলেন,'পবিত্র রমজান মাসের শেষে আনন্দময় উৎসব উদ্‌যাপনের এই সময়ে আমি আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। পবিত্র রমজানে ২০ কোটি ভারতীয় মুসলিম বিশ্বজুড়ে তাঁদের ভাইবোনদের সঙ্গে রোজা রেখেছেন ও দোয়া করেছেন।’

তিনি বলেন, 'ঈদুল ফিতর আনন্দময় উদ্‌যাপন, তার প্রতিফলন, কৃতজ্ঞতা ও ঐক্যবদ্ধ হওয়ার একটি সময়।

'এটি আমাদের সহমর্মিতা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় যা আমাদের জাতি হিসেবে এবং বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসেবে এক জায়গায় নিয়ে আসে।'

তিনি আরও বলেন, 'এই শুভক্ষণে আমরা সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করছি। আমাদের দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ