ভিয়নের চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সাশ্রয়ী স্মার্টফোন ও ইন্টারনেট সেবার তাগিদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা।
সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাদাদ হোসেন স্বাধীন সাক্ষাৎ-এর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে দেশের ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভিয়নের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে যেন স্মার্টফোন পৌঁছে যায়, সে লক্ষ্যে মোবাইল অপারেটরদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তি উপদেষ্টা ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিয়নের পরিচালনা পর্ষদের সদস্য মিশেল সুইটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোহান হেনড্রিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন।
মতামত দিন