Views Bangladesh Logo

গণভবনে ‘স্বতন্ত্র’ এমপিদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৮ জানুয়ারি) গণভবনে তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এ কারণে ইতোমধ্যে স্বতন্ত্র সংসদ সদস্যদের চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

পাঠানো চিঠিতে বলা হয়েছে, “আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যকে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহমিনা বেগম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আমাকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ