Views Bangladesh Logo

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিলেজ পাইলট প্রকল্পের আওতায় নিয়ে প্রকল্পটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত তিনটি গ্রাম হলো দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে এসব গ্রামের দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা ও কৃষিজমি নিষ্কাশন সমস্যার সমাধান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে।

এ ছাড়া মাতৃ ও শিশুমৃত্যু কমানো, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা এবং আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের উদ্যোগও থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ