Views Bangladesh Logo

তিন মাসের জাতীয় ডেঙ্গু বিরোধী অভিযানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলার মধ্যে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

ডেঙ্গুর বিস্তার রোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে নেওয়া এই কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

একইসঙ্গে বাড়ি, উঠান ও আশপাশের এলাকা থেকে জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে জনগণকে উদ্বুদ্ধ করা হবে এই কর্মসূচির মাধ্যমে।

দেশের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও দীর্ঘমেয়াদি প্রতিরোধব্যবস্থা জোরদারে বৃহত্তর ও সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে তিন মাসের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ