Views Bangladesh Logo

ভূমি সেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ের ভূমি ভবনে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় মেলাটির শুভ সূচনা করা হয়।

ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে এই সেবা পৌঁছে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য।

এর আগে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো।

বর্তমান সরকার সেই অবস্থা পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, “আমরা চাই মানুষ যেন ঘরে বসেই অধিকাংশ ভূমি সেবা লাভ করতে পারেন। নাগরিকরা যাতে ভূমি অফিসে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে দ্রুত সেবা পান, সেজন্য স্বয়ংক্রিয়করণ বা অটোমেশন কার্যক্রমকে আরও বেগবান করা হয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ