Views Bangladesh Logo

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে শেখ হাসিনার অভিনন্দন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ভ্লাদিমির পুতিন। গত ১৫ মার্চ ভোটগ্রহণ শুরু হয়ে ১৭ মার্চ শেষ হয়। নির্বাচনে পুতিন ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ