Views Bangladesh Logo

বৈসাবি উপলক্ষে পাহাড়ি জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে পাহাড়ে বসবাসরত নৃগোষ্ঠীর জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (১১ এপ্রিল) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তিকে ঘিরে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর প্রধান উৎসব—বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান—দেশের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।


প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের উৎসব জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং এসব উৎসব দেশের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও আনন্দ বয়ে আনে।


তিনি আশা প্রকাশ করেন, এ উৎসবগুলো পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।


তিনি আরও উল্লেখ করেন, পাহাড়ি অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস বাংলাদেশের জাতীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। দেশের সকল নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।


সবশেষে, বৈসাবি ও বাংলা নববর্ষ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে—এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ