লিফট ব্যবহার না করে ছয় তলা সিঁড়ি বেয়ে বৈঠকে গেলেন প্রধানমন্ত্রী
লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন। এ সময় তার সঙ্গে থাকা কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরাও সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দেশের কৃষি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। পাশাপাশি কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৃষি মন্ত্রণালয়ের চলমান নানা কার্যক্রম প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হচ্ছে।
মতামত দিন