Views Bangladesh Logo

পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ কামনা করেছেন।

সোমবার (১০ জুন) সকালে নয়া দিল্লিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রবিবার ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেন দুই নেতা।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, বৈঠকে পর্যটন খাতে শ্রীলঙ্কা অনেক এগিয়ে থাকায় খাতটিতে বাংলাদেশে কীভাবে দেশটির বিনিয়োগ আসতে পারে তা নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, দুই নেতা কৃষি ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

হাছান মাহমুদ বলেন, “বৈঠকটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, তবে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তার দেশের সংকটময় সময়ে আর্থিকভাবে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বিক্রমাসিংহেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ