Views Bangladesh Logo

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক বাতি ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস করে দেন।


বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে নিজের দপ্তরের ৫০ শতাংশ বাতির সুইচ বন্ধ করেন এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসেন। এছাড়া মন্ত্রিপরিষদকক্ষে মন্ত্রিসভার বৈঠকেও একইভাবে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা হয়।

সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর হিসেবে পরিচিত, যেখানে মন্ত্রিপরিষদসহ প্রধানমন্ত্রীর অধীনে বিভিন্ন বিভাগ রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সারা দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, বিপণিবিতানসহ সকল প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ