Views Bangladesh Logo

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আল মুজাহিদী আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তার দীর্ঘ সাহিত্যিক, সাংবাদিকতা ও সামাজিক অবদান জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মুজাহিদীর মৃত্যু দেশের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, ১৯৬০-এর দশকের অন্যতম ছাত্রনেতা এবং একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ