প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময়
খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন।
রোববার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে ইস্টার সানডের শুভেচ্ছা জানান এবং ফুলের তোড়া উপহার হিসেবে দেন। প্রধানমন্ত্রীও খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের উৎসবের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে উৎসব পালন করে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব সম্প্রদায়ের মানুষের অবদান অনস্বীকার্য।” তিনি আরও বলেন, “ইস্টার সানডে শান্তি, মৈত্রী ও মানবতার বার্তা নিয়ে আসে। আমরা বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।'
এ সময় প্রধানমন্ত্রী প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রোটেস্ট্যান্ট চার্চের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন