Views Bangladesh Logo

চা-শ্রমিকদের ২০ হাজার রেইনকোট দিলেন প্রধানমন্ত্রী

প্রতিকূল আবহাওয়ায় সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) তহবিলের সহায়তায় এসব রেইনকোট দেওয়া হচ্ছে।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা-বাগানের শ্রমিকদের মধ্যে এসব রেইনকোট বিতরণ করা হবে। এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব। এ ধরনের উদ্যোগে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।

বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসার পাশাপাশি পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করাও তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও চা-শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়নে এ ধরনের উদ্যোগে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন তাঁরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ