Views Bangladesh Logo

হামে শত শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি হামে আক্রান্ত হয়ে ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য দুই মন্ত্রীকে সারাদেশ ঘুরে দেখার নির্দেশ দিয়েছেন। রোববার (২৯ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, হামের বর্তমান প্রাদুর্ভাবের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দুই মন্ত্রীকে দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিফ হুইপ আরও জানান, সংসদীয় কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফিং দেয়। সেখানে হামে আক্রান্ত হয়ে ১০০ শিশুর মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং দুই মন্ত্রীকে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব দেন।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত তিন মাসে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৩ শিশুর মৃত্যু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ