Views Bangladesh Logo

তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার করতে স্থানীয় সরকার কাঠামো আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩১ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করতে হবে। মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা পরিষদ প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ সময় তিনি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল করা, উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসকদের সক্রিয় থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উল্লেখ্য, গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ