ডিসেম্বরের মধ্যে নির্ভুল কৃষক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ, নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড–সংক্রান্ত এক সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ করতে হবে। তিনি আরও নির্দেশ দেন, ছবি ও কিউআর কোড–সংবলিত কৃষক কার্ডে শুধু পরিচয় নয়, কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও সংরক্ষণ করতে হবে।
সভায় জানানো হয়, কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে তাঁদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।
সরকারের লক্ষ্য, কৃষি ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা দ্রুত ও স্বচ্ছভাবে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই কৃষক কার্ড চালু করা হচ্ছে।
সভায় জানানো হয়, চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক এই কার্ডের আওতায় আসবেন। পরবর্তী তিন বছরের মধ্যে দেশের প্রায় দুই কোটি কৃষককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মতামত দিন