Views Bangladesh Logo

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবার সাধারণ জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী ৬ মার্চ কূটনীতিকদের এবং ৭ মার্চ এতিম, আলেম ও উলামাদের সম্মানে আয়োজন করা দুটি মাহফিলে উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও গণমাধ্যম কর্মীদের জন্য ৮ ও ১০ মার্চ নির্ধারিত ইফতার মাহফিল সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হয়েছে।

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন হলেও এবার প্রধানমন্ত্রী তার পরিবারের সঙ্গে নিজ বাসায় ইফতার করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ