Views Bangladesh Logo

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পরাজিত করেছে বাংলাদেশ। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এই সাফল্যে দলটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে দেওয়া অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের যুবাদের এই অর্জন পুরো জাতিকে গৌরবান্বিত করেছে।”

তিনি আশা প্রকাশ করেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকে। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ২০২৪ সালের পর এটি বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ