Views Bangladesh Logo

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি দেশের সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর পেশাগত কর্মকাণ্ড সাংবাদিকতা অঙ্গনে উল্লেখযোগ্য অবদান হিসেবে বিবেচিত হবে।

তারেক রহমান বলেন, আমির খসরুর মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর লেখনীতে বরাবরই গণতন্ত্র, সত্য ও যুক্তির প্রতি দৃঢ় অবস্থান প্রতিফলিত হয়েছে।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ