Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশেষ সভা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং তা মোকাবিলায় করণীয় নির্ধারণে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

জানা গেছে, সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে কিছু জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন তিনি।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় দেশের জ্বালানি পরিস্থিতি, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ