বাজেট অধিবেশনকে ঘিরে সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এই সভা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে বাজেট অধিবেশন এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল, যা গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে