Views Bangladesh Logo

ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

রাজধানীসহ সারা দেশের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, দেশের সার্বিক ট্রাফিক পরিস্থিতি উন্নয়ন, যানজটের টেকসই সমাধান এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগের বিষয়গুলো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ