রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষভাবে, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য তিনি তাগিদ দিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার দফতরে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ তাগিদ দেন। রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা করেন প্রধানমন্ত্রী। সভায় প্রধান সমস্যা হিসেবে রাজধানীর যানজটকে চিহ্নিত করা হয়। নাগরিক দুর্ভোগ কমাতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
গুরুত্বপূর্ণ এ বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে