Views Bangladesh Logo

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা মতামত দেন। এতে বিশেষভাবে বিআরটি লাইনের নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরা হয়।

সভায় উপস্থিত নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা প্রকল্পটি আরও কার্যকর ও যাত্রীবান্ধব করার বিষয়ে বিভিন্ন সুপারিশ দেন বলে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ