প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের ১২১তম সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সভা শেষে সিদ্ধান্তগুলোর বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রশাসনিক পুনর্বিন্যাস, নতুন প্রশাসনিক ইউনিট গঠন, সীমানা নির্ধারণ ও এ-সংক্রান্ত বিভিন্ন নীতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
মতামত দিন