স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এর আগে বিকেলে রাজধানীর জাতীয় স্টেডিয়াম ঢাকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই দুই গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে