Views Bangladesh Logo

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লাকে বিভাগ করার দাবির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় এ ঘোষণা দেন তিনি।

পথসভায় বিএনপি নেতা-কর্মীরা ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়নের দাবিতে স্লোগান দিলে প্রধানমন্ত্রী বলেন, “এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটি বাস্তবায়ন হবে।”

একই সঙ্গে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও আশ্বাস দেন সরকারপ্রধান। তিনি জানান, এ বিষয়ে শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী পথসভাস্থলে পৌঁছালে উপস্থিত নেতা-কর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

পথসভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লাবাসীর পক্ষ থেকে ‘কুমিল্লা’ নামে বিভাগ গঠন এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।

এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন কুমিল্লাকে বিভাগে উন্নীত করা এবং কুমিল্লা সদর হাসপাতালের শয্যাসংখ্যা আড়াই শ থেকে তিন শ’তে উন্নীত করার দাবি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ