বরিশালে আওয়ামী লীগের জনসভা মঞ্চে শেখ হাসিনা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ২টা ৫৯ মিনিটে জনসভা মঞ্চে উপস্থিত হন শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও ছিলেন। অন্যদিকে নেতাকর্মীরাও স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
এদিন দুপুর ১টার দিকে বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ফোরকানের বক্তব্যের মাধ্যমে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।
জনসভামঞ্চে শেখ হাসিনা ছাড়াও উপস্থিত আছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়াও উপস্থিত আছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একে এম জাহাঙ্গীর, বরিশালের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে