Views Bangladesh Logo

খিলগাঁওয়ের ময়লার ভাগাড়ে মিলল পিস্তল-রিভলবার ও গুলি

রাজধানীর খিলগাঁওয়ের একটি ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে শাহজাহানপুর থানার দক্ষিণ খিলগাঁও বাগিচার ঝিলপাড় এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শাহজাহানপুর থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খিলগাঁও বাগিচার ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশে ময়লার ভাগাড়ে অভিযান চালায় পুলিশ। সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলি পাওয়া যায়।

ডিএমপির মিডিয়া বিভাগও অস্ত্র ও গুলি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ