Views Bangladesh Logo

পিলখানা হত্যা: বিস্ফোরক মামলায় ২৩৯ জনের জামিন শুনানির আদেশ ১০ এপ্রিল

 VB  Desk

ভিবি ডেস্ক

পিলখানা হত্যাযজ্ঞ সম্পর্কিত বিস্ফোরক মামলায় কারাবন্দি ২৩৯ জন সাবেক বিডিআর সদস্যের জামিন শুনানির আদেশের দিন ১০ এপ্রিল পুনর্নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) আদেশের দিন পিছিয়ে ১০ এপ্রিল ধার্য করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া।

প্রসিকিউটর আব্দুল হান্নান ভূঁইয়া জানান, ১৩ মার্চ জামিন আবেদনের শুনানি আদালত প্রথমে রোববার (১৬ মার্চ) ও পরে সোমবার রায়ের দিন ধার্য করেছিলেন।

রায় স্থগিতের কারণ ব্যাখ্যা করে প্রসিকিউটর বোরহান উদ্দিন জানান, জামিনের আবেদনে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের নামও অন্তর্ভুক্ত ছিল। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের জামিনের বিষয়টি এই আদালতে সমাধান হবে না। আবেদন দাখিলের সময় আসামিপক্ষের আইনজীবীদের আরও সতর্ক থাকা উচিত ছিল।

১৯ জানুয়ারি একই আদালত ১৭৮ জন সাবেক বিডিআর সদস্যের জামিন মঞ্জুর করেন। ২৩ জানুয়ারি কেরাণীগঞ্জ এবং কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে ‘বিডিআর হত্যাযজ্ঞ’ সংঘটিত হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ