ভোটের রাতে পিকআপে দুর্বৃত্তের আগুন
বগুড়া সদরে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এরুলিয়া বাজারে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ভোটের রাতে আতঙ্ক ছড়াতে নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে বগুড়া সদর থানা পুলিশের এসআই রহিম রানা জানান, রবিবার রাতে একটি পিকআপ জেলার দুপচাঁচিয়া থেকে চারমাথার দিকে যাচ্ছিল। পথে এরুলিয়া বাজার এলাকা হওয়ায় চালক পিকআপের গতি কিছুটা কমিয়ে দেন। এই সুযোগে কিছু দুর্বৃত্ত গাড়িতে পেট্রোল বোমা ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পিকআপ চালক পুরোপুরি সুস্থ আছেন। আগুনে বাহনটির কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। নাশকতাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে