Views Bangladesh Logo

বাংলাদেশ ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, দূতাবাস খোলা নিয়ে আলোচনা

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে তারা এই ফোনালাপে অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান।

আলাপকালে তারা দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক আরও জোরদার করার অঙ্গীকার করেন। দুই মন্ত্রী নিজ নিজ দেশে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ