Views Bangladesh Logo

হাদি হত্যা মামলার আসামিদের পালাতে সহায়তার অভিযোগে ভারতে ফিলিপ সাংমা গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৪ মার্চ) ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এর আগে হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ।

ময়মনসিংহের বাসিন্দা ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা স্বীকার করেছেন যে তিনি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন। বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরবর্তীতে তিনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ